Shayamaprasad Mukherjee | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে নানান অনুষ্ঠান বিজেপি-সরকারের, কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Monday, July 6 2026, 5:52 am
Shayamaprasad Mukherjee | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে নানান অনুষ্ঠান বিজেপি-সরকারের, কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী!
highlightKey Highlights

আজকের দিনটি ঘিরে বিজেপি ও সরকারের নানা অনুষ্ঠান রয়েছে রাজ্যে।


ক্ষমতায় আসার পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণা করেছে নয়া রাজ্য সরকার। ফলে আজকের দিনটি ঘিরে বিজেপি ও সরকারের নানা অনুষ্ঠান রয়েছে রাজ্যে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করবেন। তারপর তিনি যাবেন প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ফের যাবেন সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে। তিনটি কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ নেতা ও মন্ত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File