Raghav Chadha | পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ বিজেপি নেতা রাঘব চাড্ডার নাম!

Thursday, September 3 2026, 12:31 pm
Raghav Chadha | পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ বিজেপি নেতা রাঘব চাড্ডার নাম!
highlightKey Highlights

পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেতা রাঘব চাড্ডার নাম বাদ পড়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।


পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেতা রাঘব চাড্ডার নাম বাদ পড়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ১৩ আগস্ট প্রকাশিত তালিকায় তাঁর নামের পাশে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ লেখা হয়েছে।চলতি বছরের এপ্রিলে আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাঘব এই ঘটনাকে শাসক দলের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। যদিও এসআইআর (SIR) নির্দেশিকা অনুযায়ী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্বিবেচনার আবেদনের সুযোগ রয়েছে এবং খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেও তাঁর রাজ্যসভার সাংসদ পদে কোনো প্রভাব পড়বে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File