Nitin Nabin | ইন্ডিয়া জোটের পাল্টা রাজ্যে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি, কলকাতায় আসছেন নিতিন নবীন!
Friday, October 30 2026, 3:13 pm

Key Highlightsমুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ইন্ডিয়া জোটের দিল্লি সমাবেশের পাল্টা হিসাবে রাজ্যে বড় কর্মসূচির ঘোষণা করল বিজেপি।
মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ইন্ডিয়া জোটের দিল্লি সমাবেশের পাল্টা হিসাবে রাজ্যে বড় কর্মসূচির ঘোষণা করল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, ভিড়তন্ত্র হঠাও’ স্লোগানকে সামনে রেখে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন খোদ সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। উৎসবের মরশুমের কারণে রাজ্যে কর্মসূচি কিছুটা দেরিতে শুরু হলেও, আগামী ২ নভেম্বর কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হবে। পরবর্তী সময়ে হাওড়া, শিলিগুড়ি, কৃষ্ণনগর ও দুর্গাপুরে পদযাত্রার পাশাপাশি একাধিক শহরে যুব মোর্চার উদ্যোগে ‘যুব জমায়েত’ এবং সংবাদ সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে দল। বিরোধী জোটের ‘ভোটচুরি’ তত্ত্বের মোকাবিলা ও জনসমর্থন বাড়াতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- বিজেপি


