Mamata Banerjee | “বিজেপি ভোট লুঠ করেছে..আমি আবার ফিরে আসব”, শুভেন্দু এগোতেই অভিযোগ তুললেন মমতা!

Monday, May 4 2026, 3:44 pm
Mamata Banerjee | “বিজেপি ভোট লুঠ করেছে..আমি আবার ফিরে আসব”, শুভেন্দু এগোতেই অভিযোগ তুললেন মমতা!
highlightKey Highlights

গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মমতা বললেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।”


বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, প্রথমে তিনি এগোবেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন। এরপর ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে ঘুরবে খেলা। তারপর জিতবে বিজেপি। ঠিক তেমনটাই হলো। গণনার রাউন্ড যত এগিয়েছে, ততই মমতার মার্জিন কমেছে, এগিয়েছেন শুভেন্দু। ১৭ রাউন্ডে গণনার পর এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। এদিকে ভোট 'চুরি'র অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্র থেকে বেরিয়ে বললেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File