BJP | ২৫ বৈশাখে বাংলায় শপথ নেবে বিজেপি সরকার, বাংলা জয়ের পর রবীন্দ্রনাথ স্মরণে নরেন্দ্র মোদী!
Monday, May 4 2026, 3:01 pm

Key Highlightsপ্রধানমন্ত্রী জানান, ২৫ বৈশাখ অর্থাৎ আগামী ৯ মে বাংলায় BJP সরকার শপথ নেবে।
বঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে আশাতীত ফলাফলের পর 'বাঙালি বাবু' সেজে নয়াদিল্লির BJP সদর দপ্তরে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন মঞ্চে উঠে BJP-র কার্যকর্তাদের ভুয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। তিনি বললেন, 'দীর্ঘদিনের সাধনা যখন সিদ্ধ হয়, তখন যে খুশি আসে, তা আজ দেশের সকল BJP সমর্থকের মুখে দেখছি।' রবীন্দ্রনাথকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, ২৫ বৈশাখ অর্থাৎ আগামী ৯ মে বাংলায় BJP সরকার শপথ নেবে। তিনি জানান, রবীন্দ্রনাথ যেমন ভয়মুক্ত মন এবং পরিবেশ চেয়েছিলেন, BJP-র শাসনে বাংলায় সেই পরিবেশ তৈরি হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- নরেন্দ্র মোদি


