Kunal Ghosh | কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ, এফআইআর দায়ের করল বিজেপি!

Monday, October 19 2026, 7:40 am
Kunal Ghosh | কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ, এফআইআর দায়ের করল বিজেপি!
highlightKey Highlights

অষ্টমীর দুপুরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি।


অষ্টমীর দুপুরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে। এর আগে কুণালের গাড়িতে হামলার ঘটনায় তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এবার সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির পালটা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে তলব করেছে। আজ দুপুর ১টায় কুণালকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের তলবে নির্দিষ্ট সময়েই তিনি থানায় হাজিরা দেবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File