KMC Election | হতে চান কাউন্সিলর? সুযোগ দিচ্ছে বিজেপি, দ্রুত ড্রপ বাক্সে ফেলুন নিজের বায়োডাটা! মানতে হবে কী কী শর্ত?

Monday, October 12 2026, 10:24 am
KMC Election | হতে চান কাউন্সিলর? সুযোগ দিচ্ছে বিজেপি, দ্রুত ড্রপ বাক্সে ফেলুন নিজের বায়োডাটা! মানতে হবে কী কী শর্ত?
highlightKey Highlights

দুর্গাপুজো শেষ হতেই আয়োজিত হতে চলেছে পৌরসভার ভোট। আর এই নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি।


দুর্গাপুজো শেষ হতেই আয়োজিত হতে চলেছে পৌরসভার ভোট। আর এই নির্বাচনকে সামনে রেখেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কী কী শর্ত থাকছে এবং কারা প্রার্থী হতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। স্বচ্ছ পুরনিগম গড়ার লক্ষ্যে দলের রাজ্য কার্যালয়ে (৬, মুরলীধর সেন লেন) একটি ড্রপ বক্স রাখা হয়েছে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন। একইসঙ্গে প্রোমোটার বা ডেভেলপারদের দূরে রেখে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File