Rathindra Bose | বিধায়ক-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্রনাথ বসুকেই স্পিকার করল বিজেপি!

Thursday, May 14 2026, 1:06 pm
Rathindra Bose | বিধায়ক-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্রনাথ বসুকেই স্পিকার করল বিজেপি!
highlightKey Highlights

বহু জল্পনা শেষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার স্পিকার হিসেবে রথীন্দ্রনাথ বসুকে মনোনীত করল বিজেপি।


বহু জল্পনা শেষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার স্পিকার হিসেবে রথীন্দ্রনাথ বসুকে মনোনীত করল বিজেপি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রথীন্দ্র বসু বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই ১০০ শতাংশ দিয়ে পালন করব। মানুষ ভোট দিয়েছে, তারা যেভাবে চাইবে সেভাবেই চালানো হবে।” উল্লেখ্য, ২০২৬-এই প্রথমবার ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন রথীন্দ্র বসু। কোচবিহারের বি টি অ্যান্ড ইভিনিং কলেজ স্নাতক হন তিনি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File