Bittu Tabahi | একাই গোটা নদী সাফাই! নেদারল্যান্ডসের পরিবেশ সংস্থায় চাকরির অফার পেলেন মধ্যপ্রদেশের বিট্টু!
Saturday, September 5 2026, 4:58 pm

Key Highlightsনদীর সাফাই করে সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর বিট্টুকে চাকরির প্রস্তাব দিল নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’।
একা হাতে নদী সাফাই করার পুরস্কার। মধ্যপ্রদেশের সুরেন্দ্র সিং চৌধুরী তথা বিট্টুকে চাকরির প্রস্তাব দিলো নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’। ২০ বছর বয়সি তরুণ সুরেন্দ্র সিং চৌধুরীর বাড়ির পাশ থেকেই বয়ে যাওয়া নদীতে আবর্জনার স্তূপ জমে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। সামাজিকমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই যুবক একা হাতে নদী পরিষ্কারের কাজে লেগে যান। নিজের পকেট থেকে প্রায় ৩০ হাজার টাকা খরচও করেন বিট্টু। ইনস্টাগ্রামে নদীটি পরিষ্কারের আগের এবং পরের চমকপ্রদ ছবি শেয়ার করেন সুরেন্দ্র। এক্স হ্যান্ডেলে বিট্টুর কাজের প্রশংসা করলেন নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশ সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও সিইও বয়ান স্ল্যাটের। কমেন্টে তিনি বলেন, ‘Come work for us’।
- Related topics -
- দেশ
- ভাইরাল
- মধ্যপ্রদেশ
- মধ্যপ্রদেশ সরকার
- ইনস্টাগ্রাম
- নেদারল্যান্ড


