Aahar Canteen | মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি! মহালয়া থেকেই চালু হচ্ছে 'আহার ক্যান্টিন'!
Saturday, October 10 2026, 9:53 am

Key Highlightsশহরের গরিব ও দুঃস্থ মানুষদের জন্য নামমাত্র মূল্যে খাবার সরবরাহ করতে এবার ১ টাকায় 'আহার ক্যান্টিন' চালু হতে চলেছে।
শহরের গরিব ও দুঃস্থ মানুষদের জন্য নামমাত্র মূল্যে খাবার সরবরাহ করতে এবার ১ টাকায় 'আহার ক্যান্টিন' চালু হতে চলেছে। লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে কলকাতার রাজাবাজারে এই বিশেষ ক্যান্টিন চালু হচ্ছে। মহালয়া থেকেই এই পরিসেবা শুরু হবে। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শনিবার রাজাবাজারে আয়োজিত এই ক্যান্টিনে একদিনে ২০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। প্রথম দিনের মেনুতে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি রাখার ব্যবস্থা করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- খাদ্য
- মহালয়া


