Birbhum Encounter | শুক্রে গুলি, শনিতে গ্রেফতার, রবিতেই এনকাউন্টার! কেন গুলি চালালো পুলিশ?

Key Highlightsশান্তিনিকেতন থানার লায়েকবাজারে পুলিশকে গুলি করায় অভিযুক্ত রতন শেখ ‘এনকাউন্টারে’ হত।
শুক্রবার শান্তিনিকেতন থানার লায়েক বাজারে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তারপর থেকেই অধরা ছিল ধৃত রতন শেখ। রবিবার দুপুরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় একাধিক অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে সে। এরপরই লুকিয়ে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় নানুর থানার অন্তর্গত উচকরণ বোল্ড ব্রিক ফিল্ড এলাকায়। অভিযোগ, অস্ত্র উদ্ধার অভিযান চলার সময় লুকানো বন্দুক বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে রতন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “গুলি যদি বুকে লাগত, তাহলে কনস্টেবলের মৃত্যু হত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডেড ৩৬ টি মামলা রয়েছে। তার মধ্যে খুন রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ রয়েছে। ৬টা খুনের মামলা রয়েছে। ৭ নম্বর খুন করতে উদ্যত হয়েছিল। দুর্ধর্ষ আসামী।”


