Birbhum Encounter | রাজ্যে পঞ্চম এনকাউন্টার, শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি কাণ্ডে খতম রতন শেখ

Sunday, November 15 2026, 1:44 pm
Birbhum Encounter | রাজ্যে পঞ্চম এনকাউন্টার, শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি কাণ্ডে খতম রতন শেখ
highlightKey Highlights

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার রতন শেখ এনকাউন্টারে নিহত হয়েছেন, তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল।


শুক্রবার শান্তিনিকেতন থানার লায়েক বাজারে এক অভিযুক্তকে ধরতে যান পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। অভিযোগ, বাজারের মধ্যেই কর্তব্যরত পুলিশ কনস্টেবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ। ২৪ ঘণ্টা পেরনোর আগেই রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করে। পাল্টা জবাবে পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই দুষ্কৃতী। এই নিয়ে রাজ্যে পঞ্চমবার এনকাউন্টারের ঘটনা ঘটলো। সূত্রের খবর, মৃতের বিরুদ্ধে ৩৬ টি মামলা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File