Birbhum | প্রথম দফার ভোটেই রক্তারক্তি বীরভূমে, মাথা ফাঁটিয়ে দেওয়া হলো বিজেপির নির্বাচনী এজেন্টের!
Thursday, April 23 2026, 7:17 am

Key Highlightsবীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর নিতে গিয়ে আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল।
রাজ্যে প্রথম দফার ভোটেই রক্তাক্ত ঘটনা। বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের ভ্রমরকল অঞ্চলে ৬৮ নম্বর বুথে সকাল থেকেই অশান্তির খবর আসছিল। সেই অশান্তির খবর নিতে গিয়ে আক্রান্ত বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই ঘটনাস্থল থেকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত বিজেপি নেতাকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিশ্বজিৎ বলেন, ‘আজকে আমি বুথ পরিদর্শনে গিয়েছিলাম। ফেরার সময়ে আমার উপরে তৃণমূল কংগ্রেসের কয়েকজন হামলা চালায়। আমার মাথা ফাটিয়ে দিয়েছে।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- বীরভূম
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


