Biman Bose | বুকে বসলো পেসমেকার! কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?

Saturday, August 22 2026, 2:07 pm
Biman Bose | বুকে বসলো পেসমেকার! কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু?
highlightKey Highlights

চিকিৎসকদের কথা শুনে সেলিমরা মনে করছেন, কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতা ফিরতে পারবেন প্রবীণ বাম নেতা।


সম্প্রতি দিল্লি এইমস-এ চিকিৎসার জন্য গিয়েছেন সিপিএম নেতা বিমান বসু। তার শারীরিক অবস্থা নিয়ে দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে ছিল, রুটিন চেক আপের জন্য দিল্লি গিয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা। অবশেষে সিপিএমের তরফে জানানো হল, পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত তিন দিন ধরে দিল্লির ওই সরকারি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তবে চিন্তার কিছু নেই। সুস্থ আছেন তিনি। চিকিৎসকরা সিপিএম নেতৃত্বকে জানিয়েছেন, দ্রুত ছেড়ে দেওয়া হবে বিমান বসুকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File