Municipal Corporation | বিধানসভায় পাশ হলো পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল! কলকাতায় ৬৫, হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড!

Wednesday, August 12 2026, 11:24 am
Municipal Corporation | বিধানসভায় পাশ হলো পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল! কলকাতায় ৬৫, হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল।


পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল। কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি। হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি। আজ বিধানসভার অধিবেশনের শুরুতে হাওড়া পৌরনিগম নিয়ে পুরনো বিল প্রত্যাহার করা হবে। বলা বাহুল্য, কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ডিসেম্বরে ভোটের আগেই সেই ডিলিমিটেশন হওয়ার কথা বলা হয়েছে। তবে সব জায়গায় ওয়ার্ড বাড়ছে না। চৌরঙ্গী, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে ১১টি করে ওয়ার্ড থাকলেও, প্রাথমিক খসড়ায় তা কমিয়ে ৮টি করার প্রস্তাব রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File