Bikash Ranjan Bhattacharya | প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন না নেওয়ার সিদ্ধান্ত বাম নেতা বিকাশরঞ্জনের! নয়া নজির রাজনীতিতে

Friday, April 17 2026, 10:05 am
Bikash Ranjan Bhattacharya | প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন না নেওয়ার সিদ্ধান্ত বাম নেতা বিকাশরঞ্জনের! নয়া নজির রাজনীতিতে
highlightKey Highlights

রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে প্রাপ্য সরকারি পেনশন না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।


বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে নয়া নজির। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসাবে পেনশন না নেওয়ার সিদ্ধান্ত নিলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২০২০ সাল থেকে সংসদ পদে ছিলেন প্রবীণ এই নেতা। সদ্যই তাঁর মেয়াদ ফুরিয়েছে। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে বিকাশ ভট্টাচার্য বলেছেন, “আমার পেনশনের প্রয়োজন নেই। তাই নেব না। সব কিছুতে পার্টির অনুমোদন লাগে নাকি! এটা আমার সিদ্ধান্ত।” উল্লেখ্য, চলতি অর্থবর্ষে যাদবপুর কেন্দ্রের এই সিপিএম প্রার্থীর আয়ের পরিমাণ ২ কোটি ৯ লক্ষ ৯৩ হাজার ৯৭ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File