Nitish Kumar | আজই পদ থেকে ইস্তফা বিহারের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের!

Monday, March 30 2026, 7:54 am
Nitish Kumar | আজই পদ থেকে ইস্তফা বিহারের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের!
highlightKey Highlights

আজই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বিহারের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


আজই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বিহারের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিগত ১৯ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই, ৯ মার্চ রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন নীতীশ কুমার। একসঙ্গে তিনি বিধায়ক ও সাংসদ উভয় পদে থাকতে পারেন না, তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা। সূত্রের খবর, আজ, সোমবারই তিনি বিহারের বিধান পরিষদ থেকে ইস্তফা দেবেন। এরপরই তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File