Bihar | ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ! সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্যে কড়া নিষেধাজ্ঞা বিহারে

Sunday, April 12 2026, 3:14 pm
Bihar | ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ! সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্যে কড়া নিষেধাজ্ঞা বিহারে
highlightKey Highlights

সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজেদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। সম্প্রতি এমনই এক প্রস্তাবে অনুমোদন দিল বিহার সরকার।


‘সাত নিশ্চয় ৩’ কর্মসূচির অধীনে নয়া পদক্ষেপ বিহার সরকারের। সূত্রের খবর, এবার থেকে রাজ্য সরকারের অধীনে থাকা কোনও সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজেদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। বিহার হেলথ সার্ভিসেস ক্যাডার, বিহার মেডিক্যাল এডুকেশন সার্ভিস ক্যাডার এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এর সঙ্গে যুক্ত চিকিৎসকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। সরকারের দাবি, এই উদ্যোগের জেরে চিকিৎসকদের মনোযোগ হাসপাতালেই থাকবে। হাসপাতালের রোগীদের জন্য সময়মতো চিকিৎসা পরিষেবা নিশ্চিত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File