Bihar Police Suspended | গণধর্ষণের পরে যৌনাঙ্গে ঢোকানো হলো পাথর-ধারালো কাঠের টুকরো-বুলেট, পুলিশি নিষ্ক্রিয়তায় বিহারে সাসপেন্ড DIG

Friday, June 19 2026, 2:37 pm
Bihar Police Suspended | গণধর্ষণের পরে যৌনাঙ্গে ঢোকানো হলো পাথর-ধারালো কাঠের টুকরো-বুলেট, পুলিশি নিষ্ক্রিয়তায় বিহারে সাসপেন্ড DIG
highlightKey Highlights

নিষ্ক্রিয়তার অভিযোগের জেরে বিহার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শৈলেশ কুমারকে ইতিমধ্যেই বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।


বিহারে নারকীয় ঘটনা। গত ১১ জুন রাত সাড়ে এগারোটা নাগাদ বেগুসরাইয়ের চাকিয়া থানা এলাকায় এক বাড়িতে ঢুকে হামলা চালায় ৫ জন দুষ্কৃতী। ওই বাড়ির তরুণীকে গণধর্ষণ করে মহিলার বুক ও উরু ব্লেড দিয়ে চিরে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁর যোনি থেকে পাথর, ধারালো কাঠের টুকরো ও বুলেট বার করেন। পরিবারের অভিযোগ, ১৩ জুন অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শৈলেশ কুমার সাময়িক ভাবে বরখাস্ত হলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File