Bidyut Prahari App | হুকিং বা বিদ্যুৎ চুরির সমস্যায় প্রযুক্তিকেই হাতিয়ার শুভেন্দুর সরকারের, চালু ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ!

Key Highlightsহুকিং বা বিদ্যুৎ চুরির সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দুর সরকার।
হুকিং বা বিদ্যুৎ চুরির সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকেই হাতিয়ার করল শুভেন্দুর সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার নাম ‘বিদ্যুৎ প্রহরী’ (Bidyut Prahari App)। ওই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তরে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ ভবন থেকে এই অ্যাপের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “এই অ্যাপেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তার সমাধান করা হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে আরও একাধিক কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে।” এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ দপ্তরের নিয়োগে কারচুপি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পড়াশোনা শেষ করে সকলকে সঠিক পথে চাকরি পেতে হবে।” এরপরই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, বিদ্যুৎ দপ্তরের নিয়োগও পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে দেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- বিদ্যুৎ


