Bidhannagar Strong Room Clash | বিজেপির অফিসের সামনে তৃণমূলের পতাকা! ভোররাতে স্ট্রংরুমের কাছে বিবাদ, উত্তপ্ত বিধাননগর
Sunday, May 3 2026, 6:22 am

Key Highlightsশনিবার রাতে বিজেপির ক্যাম্প অফিসের সামনে দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তা থেকেই বিবাদের সূত্রপাত।
রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগেই বিবাদে জেরবার শাসক-বিরোধী দল। শনিবার রাতে বিজেপির ক্যাম্প অফিসের সামনে দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্ট্রংরুমের কাছে বচসায় জড়িয়ে পড়ে দুই দল। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধাননগরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জও করেছে। সূত্রের খবর, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- শহর কলকাতা
- বিধাননগর
- টিএমসি
- বিজেপি


