Bhojshala Complex Verdict | ভোজশালা আদতে মন্দিরই! - রায় মধ্য প্রদেশ হাইকোর্টের, নামাজ পড়ার রেওয়াজ খারিজ চত্বরে

Friday, May 15 2026, 1:52 pm
Bhojshala Complex Verdict | ভোজশালা আদতে মন্দিরই! - রায় মধ্য প্রদেশ হাইকোর্টের, নামাজ পড়ার রেওয়াজ খারিজ চত্বরে
highlightKey Highlights

ভোজশালা মন্দির-কামাল মৌলা মসজিদ কমপ্লেক্স নিয়ে যে দ্বন্দ্ব ছিল বহু দশক ধরে, তা নিয়ে রায় দিল মধ্য প্রদেশ হাইকোর্ট।


বিতর্কিত ভোজশালা মন্দির এবং কমল মওলা মসজিদ চত্বরের মামলায় বড় রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আজ, শুক্রবার হাইকোর্ট রায় দিয়ে বলেছে, “এই স্থানের ঐতিহাসিক সাহিত্য একে রাজা ভোজের সঙ্গে যুক্ত সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। নথিতে ধর এলাকায় বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দিরের অস্তিত্বেরও উল্লেখ রয়েছে। তাই এই এলাকার ধর্মীয় চরিত্র ভোজশালা এবং বাগদেবী সরস্বতীর মন্দির হিসেবেই গণ্য করা হবে।” ওই চত্বরে এখন থেকে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের আচার পালন করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File