Bhargavastra | পোখরানে সফল ভার্গবাস্ত্র-এর পরীক্ষা, ড্রোন হামলা মোকাবিলায় আরও একধাপ এগোল ভারত!

Saturday, November 28 2026, 3:08 pm
Bhargavastra | পোখরানে সফল ভার্গবাস্ত্র-এর পরীক্ষা, ড্রোন হামলা মোকাবিলায় আরও একধাপ এগোল ভারত!
highlightKey Highlights

একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার কৌশল রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ‘ভার্গবাস্ত্র’।


শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলায় আরও একধাপ এগোলো ভারত। পোখরানে সফল উৎক্ষেপণ সম্পন্ন হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভার্গবাস্ত্র’। এটি একটি যানবাহনে বহনযোগ্য দুই স্তরের ড্রোন-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, সেন্সর ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে শনাক্ত এবং চিহ্নিত করা ড্রোনের লক্ষ্যবস্তুতে রকেটের ওয়ারহেড সফলভাবে আঘাত হানতে পারে। নির্মাতা সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের (SDAL) দাবি, পরীক্ষায় একাধিক এয়ার ডিফেন্স রকেট এবং গাইডেড মাইক্রো মিসাইল ব্যবহার করা হয়েছে। ফলে পরিস্থিতি অনুযায়ী আকাশপথের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। দিন ও রাত, উভয় সময়েই নজরদারি চালানোর ব্যবস্থা রয়েছে। আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রযুক্তির উন্নয়ন ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File