Bharat Taxi | সস্তায় চড়বেন ক্যাব, কলকাতাতেও শুরু হবে ভারত ট্যাক্সি পরিষেবা!

Key Highlightsসম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ গুজরাটের ১৪টি শহরে আনুষ্ঠানিকভাবে ভারত ট্যাক্সি (Bharat Taxi) পরিষেবার সূচনা করেন।
এবার আর বেশি দাম দিয়ে ওলা বা উবার নয়, যাতায়াত করতে পারবেন সস্তার ক্যাবেই। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ গুজরাটের ১৪টি শহরে আনুষ্ঠানিকভাবে ভারত ট্যাক্সি (Bharat Taxi) পরিষেবার সূচনা করেন। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে আগামী দুই বছরের মধ্যেই কলকাতা, মুম্বই, পুণে, লখনউ, চণ্ডীগঢ়, জয়পুর সহ দেশের ৫০০টিরও বেশি শহরে ট্যাক্সি পরিষেবা চালু হতে চলেছে। ভারত ট্যাক্সি দেশের প্রথম সমবায় পরিচালিত অ্যাপ ক্যাব। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল এখানে চালকরাই মালিক। কেন্দ্রীয় সরকার ও সমবায়ের সহযোগিতায় এই অ্যাপ ক্যাব চলে। জিরো কমিশন মডেলে চলে ভারত ট্যাক্সি। তাই গাড়ি ভাড়ার সম্পূর্ণটাই চালকের নিজের আয় হয়। তাকে কোনও এগ্রিগেটরকে ভাড়ার ভাগ দিতে হবে না। এর ফলে ভাড়াও তুলনামূলকভাবে বাকি অ্যাপ ক্যাবের থেকে কম থাকবে। এই অ্যাপে অটো-রিক্সা, বাইক পরিষেবাও পাওয়া যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- শহর কলকাতা
- অমিত শাহ
- ট্যাক্সি
- অ্যাপ ক্যাব
- পরিবহন


