Benjamin Netanyahu | "নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হলে ফের হামলা চলবে”- ইরানকে হুমকি নেতানিয়াহুর!
Wednesday, July 1 2026, 6:43 am

Key Highlightsনেতানিয়াহুর বার্তা, ”পরমাণু বোমার হাত থেকে আমরা নিজেদের দেশকে বাঁচিয়েছি। দু’বার ইরানে ঢুকেছি, প্রয়োজন হলে তৃতীয়বারও তা করা হবে।”
আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির মাঝে উল্টো সুর গাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এইদিন তিনি সম্প্রতি ইজরায়েলের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নেতানিয়াহু জানান, “ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্যে স্বাধীনভাবে কাজ করে যাবে ইজরায়েল। দেশের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা তৈরি হলে ফের হামলা চলবে।” যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ”পরমাণু বোমার হাত থেকে আমরা নিজেদের দেশকে বাঁচিয়েছি। দু’বার ইরানে ঢুকেছি, প্রয়োজন হলে তৃতীয়বারও তা করা হবে।” লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট। হুমকি বন্ধ না-হওয়া পর্যন্ত আমরা দক্ষিণ লেবানন ছাড়ব না।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল


