Modi-Netanyahu | ইজরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনে প্রধানমন্ত্রী ও স্মিত মচ্ছারকে আমন্ত্রণ বেঞ্জামিন নেতানিয়াহুর

Thursday, October 22 2026, 3:15 pm
Modi-Netanyahu | ইজরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনে প্রধানমন্ত্রী ও স্মিত মচ্ছারকে আমন্ত্রণ বেঞ্জামিন নেতানিয়াহুর
highlightKey Highlights

ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু।


ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রন জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইনস্টাগ্রামে একটি পোস্টে নেতানিয়াহু লিখলেন, “আমার বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। ইজরায়েলের স্বাধীনতা দিবসে দেশের বীর ভারতীয় পাইলটের সঙ্গে মশাল জ্বালানোর জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। মোদি আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্থলভাগে এবং আকাশে ভারত ও ইজরায়েল একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের দীর্ঘদিনের সাহসী সম্পর্কের প্রশংসাও করেছেন তিনি।” অন্যদিকে এক্স পোস্টে মোদি লেখেন, “পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আমরা মতবিনিময় করেছি। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File