Bengali Language | প্রশাসনিক স্তরের সমস্ত কাজে ব্যবহার হবে বাংলা ভাষা, ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর নতুন নিয়ম!

Key Highlightsএবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে প্রশাসনিক স্তরের সমস্ত কাজে।
কলকাতায় ভারতীয় ভাষা বিষয়ক দেশের প্রথম শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলে গিয়েছিলেন বাংলা ভাষা তথা মাতৃভাষার ব্যাপক প্রসার ও প্রয়োগের কথা। সেই মতো সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে প্রশাসনিক স্তরের সমস্ত কাজে। এমনকি পুলিশের কাছে FIR-ও করা যাবে বাংলা ভাষাতেই। কেন্দ্র ও রাজ্যের চিঠির ভাষাও ইংরাজির পরিবর্তে বাংলায় করার পরামর্শ দিয়েছেন শাহ। ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে- মুখ্যমন্ত্রীর কার্যালয়, প্রশাসনের প্রত্যেকটি স্তরে, ফাইল পরিচালনা, নোটিস, দফতরের চিঠিপত্র, সরকারি আদেশ বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিট্যাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্য়মেও বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুলিশ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও অর্থাৎ প্রথম তথ্য বিবরণী (FIR), অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য, সুরক্ষা জনসচেতনতামূলক বার্তাতেও বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রশাসন-জনগণের মধ্যে বিস্তার করবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- অমিত শাহ
- ভাষা


