Hamim Mondal | কাপড়ের দোকানের কর্মী থেকে জঙ্গি-যোগ, পাকিস্তানি গ্যাংস্টার ‘ঘনিষ্ঠ’হামিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফের!

Friday, July 31 2026, 1:04 pm
Hamim Mondal | কাপড়ের দোকানের কর্মী থেকে জঙ্গি-যোগ, পাকিস্তানি গ্যাংস্টার ‘ঘনিষ্ঠ’হামিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফের!
highlightKey Highlights

বেঙ্গল এসটিএফের সন্দেহ, তার চেয়েও আরও একধাপ এগিয়ে গিয়েছিল ধৃত সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় কখন যাচ্ছেন, তাঁর গতিবিধির উপর নজর তো রাখছিলই। বেঙ্গল এসটিএফের সন্দেহ, তার চেয়েও আরও একধাপ এগিয়ে গিয়েছিল ধৃত সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল। জানা গিয়েছে, বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে থাকত হামিমের পরিবার। সম্প্রতি রেনেসাঁ এলাকায় বাবা, মা, বোনকে নিয়ে ভাড়া থাকত হামিম। বাবা আলু-পেঁয়াজের ব্যবসা করেন। হামিম নিজে কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত। হাওড়ার পিলখানা এলাকায় জামা-কাপড়ের রেডিমেড সেন্টারে কাজ করত হামিম। তবে নিজেকে কখনও আইটি ছাত্র, আবার কখনও ব্যবসায়ী বলে পরিচয় দিত। হামিমকে জিজ্ঞাসাবাদ করে STF জানতে পেরেছে, হামিমের সঙ্গে যোগাযোগ ছিল শাহ্জাহাদ ভাট্টির। পাকিস্তানের গ্যাংস্টার ছিল শাহজাহাদ। পরে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় সে। গোয়েন্দা সূত্রে দাবি, এই রাজ্যে বেশ কিছু কাজের বরাত দেওয়া হয়েছিল হামিমকে। তবে ঠিক কী ধরনের কাজ করতে বলা হয়েছিল, সে ব্যাপারে গোয়েন্দাদের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ৩০ জুলাই সকাল ৮টা নাগাদ গ্রেপ্তার করা হয়েছিল হামিমকে। এ দিন বর্ধমান আদালত হামিমকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File