Bengal Education Reform | পড়ুয়াদের পিঠের ভার কমাতে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের, ভারী বই বইতে হবে না আর

Saturday, May 23 2026, 4:54 am
Bengal Education Reform | পড়ুয়াদের পিঠের ভার কমাতে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের, ভারী বই বইতে হবে না আর
highlightKey Highlights

পড়ুয়াদের ভার লাঘব করতে জারি একাধিক নির্দেশিকা। হোমওয়ার্কে কাটছাঁট, ব্যাগের ওজনও বেঁধে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সীমায়।


পড়ুয়াদের ভার লাঘব করতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাগের ওজন শিক্ষার্থীর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১.৬ কেজি থেকে ২.২ কেজির ব্যাগ থাকবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১.৭ কেজি থেকে ২.৫ কেজির ব্যাগ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ব্যাগের ওজন হবে যথাক্রমে ২ কেজি ও ৩ কেজি। অষ্টম শ্রেণিতে ব্যাগের ওজন হবে ২.৫ কেজি থেকে ৪ কেজি। নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে ২.৫ কেজি থেকে ৪.৫ কেজি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩.৫ কেজি ও ৫ কেজি। টিফিনের বদলে মিড ডে মিলে জোর দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File