Durga Puja | দুর্গাপুজোয় বাতিল রেড রোডের কার্নিভাল! পরিবর্তে ইডেন গার্ডেন্সে হবে ৪ ঘণ্টার ড্রোন ও আতশবাজি শো!
Monday, September 7 2026, 2:54 pm

Key Highlightsআসন্ন দুর্গাপুজো নিয়ে একাধিক বড় নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আসন্ন দুর্গাপুজো নিয়ে একাধিক বড় নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, ছোট পুজো কমিটিগুলিকে থানা থেকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। তবে বড় পুজো কমিটিগুলিকে এই সাহায্য না নেওয়ার আবেদন জানান তিনি। পূর্বের মতোই বিদ্যুতের বিলে মিলবে ১০০% ছাড়। তবে এ বছর রেড রোডের কার্নিভাল বন্ধ থাকছে। পরিবর্তে ইডেন গার্ডেন্সে ৪ ঘণ্টার ড্রোন ও আতশবাজি শোয়ের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। দেবীপক্ষের আগে কোনো পুজো উদ্বোধন করা যাবে না। পুজো ও বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, ২৫ অক্টোবরের লক্ষ্মীপুজোর আগেই বিসর্জন শেষ করতে হবে এবং অষ্টমীর দিন রাজ্যে সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- শুভেন্দু অধিকারী


