Bypoll-BJP | পুরভোটের আগে মিডিয়া, আইটি ও সোশাল মিডিয়া সেলের বড় রদবদল করল বঙ্গ বিজেপি!

Monday, September 14 2026, 11:14 am
Bypoll-BJP | পুরভোটের আগে মিডিয়া, আইটি ও সোশাল মিডিয়া সেলের বড় রদবদল করল বঙ্গ বিজেপি!
highlightKey Highlights

পুরভোটকে পাখির চোখ করে মিডিয়া, আইটি ও সোশাল মিডিয়া সেলের বড় রদবদল করল বঙ্গ বিজেপি।


পুরভোটকে পাখির চোখ করে মিডিয়া, আইটি ও সোশাল মিডিয়া সেলের বড় রদবদল করল বঙ্গ বিজেপি। ঘোষিত নতুন তালিকায় দীর্ঘদিন পর আবার মুখপাত্রের দায়িত্বে ফেরানো হয়েছে সায়ন্তন বোস ও কেয়া ঘোষদের। প্রকাশিত তালিকা অনুযায়ী দলের মুখ্য মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। এছাড়া রীতেশ তিওয়ারি, সপ্তর্ষি চৌধুরী, প্রণয় রায়দের মতো নেতাদের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনর করা হয়েছে অনুপম ঘোষকে। সোশাল মিডিয়া ও আইটি সেলের আহ্বায়ক হিসেবে যথাক্রমে দায়িত্ব পেয়েছেন উপমন্যু ভট্টাচার্য ও জয় মল্লিক। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই পদক্ষেপে স্পষ্ট, পুরভোটের লড়াইয়ে দলের পুরনো ও অভিজ্ঞ মুখদের ওপরই আস্থা রাখছে পদ্ম শিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File