Beijing Plane Crash | ১০৯ তলা বহতলে ধাক্কা চিনা বিমানের! বেজিংয়ে ফিরল নিউ ইয়র্কের ৯ /১১ আতঙ্ক
Friday, June 26 2026, 2:37 pm

Key Highlightsচিনের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত একটি ছোট বিমান বেজিংয়ের সর্বোচ্চ অট্টালিকা ১০৯ তলা সিটিক টাওয়ার (চায়না জুন)-এ আছড়ে পড়েছে।
বেজিংয়ে ভয়াবহ বিমান হামলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শুক্রবার স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটে বেজিংয়ের সর্বোচ্চ অট্টালিকা ১০৯ তলা সিটিক টাওয়ার (চায়না জুন)-এ আছড়ে পড়েছে একটি চিনা বিমান। সূত্রের খবর, ধাক্কা খাওয়ার পরেই প্রায় ১,৭০০ ফুট উঁচু বাড়িটির উপর থেকে বিমানটি ভেঙে-চুরে মাটিতে আছড়ে পড়েছে। বিমানের ধাক্কার অভিঘাতে ভেঙে পড়েছে বহুতলটির দুইটি জানলা। দুর্ঘটনার পর গোটা ভবনটি খালি করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা (Sunward SA 60L Aurora) মডেলের একটি হালকা বিমান, যার রেজিস্ট্রেশন নম্বর ছিল B-12PP।
- Related topics -
- আন্তর্জাতিক
- বেজিং
- চীন
- বিমান দুর্ঘটনা


