Assembly Election | দ্বিতীয় দফায় বাংলায় আসছে আরও ২৪০ কোম্পানি বাহিনী, কোথায় কত মোতায়েন জানালো কমিশন!
Monday, March 2 2026, 9:42 am

Key Highlightsসামনেই বাংলায় বিধানসভা ভোট। তার আগেই পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও।
সামনেই বাংলায় বিধানসভা ভোট। তার আগেই পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। এবার দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনীর আসার কথা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ধাপে সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় অর্থাৎ বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনে। মোট ৪৮০ কোম্পানির মধ্যে ৩৩ কোম্পানি মোতায়েন হচ্ছে এই জেলায়। এরপরেই কলকাতায় দু’দফা মিলিয়ে মোতায়েন হচ্ছে মোট ৩০ কোম্পানি বাহিনী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- কেন্দ্রীয় বাহিনী
- নির্বাচন কমিশন


