BCCI | প্রকাশ্যে ভারতীয় পুরুষদের ক্রিকেটের পরবর্তী মুখ্য নির্বাচকের নাম, আগরকরের বদলি কে?
Tuesday, October 20 2026, 6:03 pm

Key Highlightsসোমবার, বোর্ডের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে, ভারতীয় পুরুষদের ক্রিকেটের পরবর্তী মুখ্য নির্বাচকের নাম।
ভারতীয় পুরুষ ক্রিকেটে, নির্বাচক কমিটিতে মুখ্য নির্বাচকের পদ থেকে সরেছেন অজিত আগরকার। ভারতীয় পুরুষ ক্রিকেটের নতুন মুখ্য নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা। পাঁচ সদস্যের এই নির্বাচক কমিটিতে ওঝার পাশাপাশি রয়েছেন রমেশ পাওয়ার, শিব সুন্দর দাস, আরপি সিং এবং অজয় রাত্রা। ওড়িশার ভূমিপুত্র প্রজ্ঞান ওঝা মূলত একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। হায়দরাবাদের একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতের পক্ষে সকল স্তরে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন তিনি। এবার তাঁর ঘাড়ে নতুন দায়িত্ব। সূত্রের খবর, ভারতীয় পুরুষদের নির্বাচন কমিটিতে যোগ দিলেন রমেশ পাওয়ার।
- Related topics -
- খেলাধুলা
- বিসিসিআই
- বিসিসিআই প্রেসিডেন্ট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া


