Basirhat | বিজয়া দশমীর লাড্ডুতে ছত্রাক, অসুস্থ শিশু! বসিরহাটে দোকান ভাঙ্গচুর বিজেপির

Thursday, October 22 2026, 4:38 pm
Basirhat | বিজয়া দশমীর লাড্ডুতে ছত্রাক, অসুস্থ শিশু! বসিরহাটে দোকান ভাঙ্গচুর বিজেপির
highlightKey Highlights

বসিরহাট নতুন বাজারের ওই দোকানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি-র স্থানীয় কর্মীরা। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পরেই প্যাকেট খুলে তাঁরা দেখেন, সব লাড্ডুতে ছত্রাক পড়ে গিয়েছে।


বিজয়া দশমীর মিষ্টিমুখের জন্যে বসিরহাট বাজারের একটি দোকান থেকে আট পেটি লাড্ডু কিনেছিলেন বিজেপি কর্মীরা। মিষ্টি বিলির পর অভিযোগ ওঠে, প্যাকেটবন্দি লাড্ডু পুরো নষ্ট, ছত্রাকে ভরে গিয়েছে। এক শিশু সেই লাড্ডু খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলেও জানা যায়। এরপরই ওই দোকানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি-র স্থানীয় কর্মীরা। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার পরেই প্যাকেট খুলে তাঁরা দেখেন, সব লাড্ডুতে ছত্রাক পড়ে গিয়েছে। বিজেপি-র স্থানীয় কর্মী পারমিতা দাসের অভিযোগ, ‘লাড্ডুতে ছত্রাক ছিল। সব মেয়াদ উত্তীর্ণ। প্যাকেটের পিছনে ম্যানুফ্যাকচারিং ডেট মুছে বিক্রি করা হয়েছে।’ ঝামেলার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুপক্ষের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File