Baruipur | শিক্ষক দিবসের দিন বেদি থেকে বিদ্যাসাগরের মূর্তি উপড়ে ফেলার অভিযোগ, চাঞ্চল্য বারুইপুরে
Saturday, September 5 2026, 6:46 am

Key Highlightsবারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে ছিল ওই মূর্তি। অভিযোগ, বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে তুলে পাশের ঝোপে ফেলে দেওয়া হয়েছে।
শিক্ষক দিবসের দিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে ছিল ওই মূর্তি। সূত্রের খবর, এদিন সকালে দেখা যায় বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে তুলে পাশের ঝোপে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনায় উদাসীন বারুইপুর পুরসভা কর্তৃপক্ষ। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবিলম্বে মূর্তিটি সসম্মানে নির্দিষ্ট জায়গায় বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
- Related topics -
- শহর কলকাতা
- বারুইপুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- পুলিশ প্রশাসন
- পুলিশ


