Baruipur | রেস্টুরেন্টের আড়ালে চলছিল গাঁজা পাচার? গ্রেফতার বারুইপুরে নাইট কুইনের মালিক-সহ ৫
Wednesday, November 25 2026, 7:25 am

Key Highlightsগাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পদ্মাপুকুরের নাইট কুইন রেস্টুরেন্টের মালিককে গ্রেফতার করেছে পুলিশ
বারুইপুরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ। গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পদ্মাপুকুরের নাইট কুইন রেস্টুরেন্টের মালিককে গ্রেফতার পুলিশের। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর-বারাসাত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আখতার আলি লস্করের বাড়িতে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ২৮ কেজি গাঁজা। ধৃতদের মধ্যে রয়েছেন পদ্মাপুকুরের নাইট কুইন রেস্টুরেন্টের মালিক সহ ৫। দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, আদৌ তাঁর সাথে গাজা পাচার চক্রের কোনো মিল রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- বারুইপুর
- পশ্চিমবঙ্গ
- গাজা
- পাচার কান্ড
- গ্রেফতার


