Baruipur | প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট, পুকুরে ছুড়ে ফেলার সময়েও বেঁচেছিল বারুইপুরের ছাত্রী!

Tuesday, July 7 2026, 5:30 am
Baruipur | প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট, পুকুরে ছুড়ে ফেলার সময়েও বেঁচেছিল বারুইপুরের ছাত্রী!
highlightKey Highlights

১১ বছরের বালিকাকে মৃত বলে ভেবে দুষ্কৃতীরা তাকে শনিবার রাতে বস্তায় ভরে পুকুরে ফেলে দিলেও তার দেহে তখনও প্রাণ ছিল বলে কাঁটাপুকুর মর্গে হওয়া ময়না–তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।


বারুইপুরের ঘটনায় প্রকাশ্যে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। স্বাস্থ্য দপ্তর ও পুলিশ সূত্রের খবর, রিপোর্ট অনুযায়ী বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রিপোর্টে আরও জানা গিয়েছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে অ্যান্টিমর্টেম ড্রাউনিংয়ের কথা, অর্থাৎ পুকুরে ফেলার সময়েও বালিকাটি বেঁচে ছিল। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে ওই বালিকার পাকস্থলীতে ও ফুসফুসে জল মিলেছে। জলে ডুবে এবং মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণেই বালিকার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। রিপোর্টে ওই বালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে, শরীরের বিভিন্ন অংশে পাওয়া গিয়েছে আঁচড়কামড়ের দাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File