Baruipur Case | যৌনাঙ্গে একাধিক ক্ষত-ধর্ষণের ইঙ্গিত! কী বলছে বারুইপুর-কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট?

Monday, July 6 2026, 10:24 am
Baruipur Case | যৌনাঙ্গে একাধিক ক্ষত-ধর্ষণের ইঙ্গিত! কী বলছে বারুইপুর-কাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট?
highlightKey Highlights

নাবালিকার উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে ময়নাতদন্তের রিপোর্টে।


বারুইপুরে বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। রবিবার রাতেই ময়নাতদন্ত হয় ওই নাবালিকার। সেই ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর। যে ব্যক্তিকে নাবালিকার সঙ্গে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করার পরই একে একে অভিযুক্তদের নাম সামনে আসে। সূত্রের খবর, নাবালিকার উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে ময়নাতদন্তের রিপোর্টে। যৌনাঙ্গের ক্ষত আর অন্যান্য চিহ্ন থেকে অত্যাচার ও ধর্ষণের ইঙ্গিত মিলেছে। প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে, তাতে উল্লেখ রয়েছে, নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, মাথায় রয়েছে গভীর ক্ষত। গলায় ও ঘাড়েও রয়েছে একাধিক ক্ষত। শরীরের বিভিন্ন অংশে মিলেছে আঘাতের চিহ্ন। যৌনাঙ্গে একাধিক ক্ষত মিলেছে বলেও সূত্রের খবর। এছাড়া রিপোর্ট বলছে, নাবালিকার ফুসফুসে ঢুকেছিল জল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File