Baruipur Incident | বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় তৎপর পুলিশ, ৬ সদস্যের সিট গঠন প্রশাসনের
Sunday, July 5 2026, 5:38 pm

Key Highlightsরবিবার ভোরে ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করল বারুইপুর জেলা পুলিশ।
নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর। বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার হয় নাবালিকার। ঘটনা প্রকাশ্যে আসতেই রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দুপুরে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে একটি ৬ সদস্যের সিট গঠন করা হয়। উল্লেখ্য, নাবালিকা ধর্ষণ মামলায় তদন্ত শুরু করেছে প্রশাসন। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, অবরোধ এবং অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় দু’টি স্বতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- বারুইপুর
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা
- শুভেন্দু অধিকারী
- ধর্ষণ


