Baruipur Incident | নাবালিকাকে ধর্ষণ করে খুন, বিক্ষোভে উত্তাল বারুইপুর! গনপ্রহারে মৃত্যু ১ সন্দেহভাজনের

Sunday, July 5 2026, 2:16 pm
Baruipur Incident | নাবালিকাকে ধর্ষণ করে খুন, বিক্ষোভে উত্তাল বারুইপুর! গনপ্রহারে মৃত্যু ১ সন্দেহভাজনের
highlightKey Highlights

নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তপ্ত বারুইপুর৷


নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। অভিযোগ, ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার হয় নাবালিকার। ঘটনা প্রকাশ্যে আসতেই রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স। তাদের ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। অবরোধের জেরে শিয়ালদহ-নামখানা লাইনে ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কপথও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File