Baruipur Fire | ভররাতে বারুইপুরের একাধিক দোকানে আগুন! দেরিতে এলো দমকল, ক্ষোভ প্রকাশ স্থানীয়দের
Wednesday, October 14 2026, 5:29 pm

Key Highlightsআগুন ছড়িয়ে পড়ে পাশের অস্থায়ী দোকানগুলিতে। পুড়ে যায় একাধিক দোকান।
ভররাতে বারুইপুরে অগ্নিকান্ড। বুধবার রাতে কাছারি বাজারের ব্যবসায়ী সমিতির বিল্ডিংয়ের সামনে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। সূত্রের খবর, এদিন ব্যবসায়ী সমিতির বিল্ডিংয়ের সামনে থাকা ট্রান্সফরমারটি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের দোকানগুলিতেও আগুন ধরে যায়। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে দমকলে খবর দেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বললেও দমকলের দেখা মেলেনি। দমকলের অপেক্ষা না করে দোকানে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র এবং বালতি করে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। এই ঘটনায় দমকলের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।
- Related topics -
- রাজ্য
- বারুইপুর
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- দমকল


