Baruipur Case | গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, নির্যাতিতার পরিবার সন্তুষ্ট!- বারুইপুর কাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Tuesday, July 7 2026, 2:06 pm
Baruipur Case | গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, নির্যাতিতার পরিবার সন্তুষ্ট!- বারুইপুর কাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ।


বারুইপুরের ঘটনায় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, বারুইপুর কাণ্ডে যে ভাবে তদন্ত এগিয়েছে, তাতে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট। মঙ্গলবার বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পরেই মুখ্যমন্ত্রী জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। তিনি আরও জানান, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই অশান্তিতে রাজনৈতিক লোক পিছন দিক থেকে উসকানি দিয়েছে। তাঁদের চিহ্নিত করা হয়েছে। একাধিক কল রেকর্ডিং পেয়েছে পুলিশ। তাঁর কথায়, “এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার ব্যবস্থা করব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File