Baruipur Case | বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার করা হল কেন? বিস্তারিত হলফনামা চাইল হাইকোর্ট

Thursday, July 30 2026, 4:15 pm
Baruipur Case | বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার করা হল কেন? বিস্তারিত হলফনামা চাইল হাইকোর্ট
highlightKey Highlights

বারুইপুরে (Baruipur Case) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, সে ব্যাপারে জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।


বারুইপুরে ধর্ষণ ও খুনের মামলায় নয়া মোড়। মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, সে ব্যাপারে জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এনকাউন্টারের পর বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী শিলাদিত্য রক্ষিত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিন সেই মামলারই শুনানি ছিল। বৃহস্পতিবার এই বিষয়েই হলফনামা চাইলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে উল্লেখ করেন, “পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকত, তাহলে পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না। পুলিশের এই দাবি সম্পূর্ণভাবে মনগড়া। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।” মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অগস্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File