Baruipur Case | বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের বাড়িতে পুলিশ পাহারা, রাতভর তল্লাশি পুলিশের
Wednesday, July 8 2026, 3:44 am

Key Highlightsগণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল।
বারুইপুরে নাবালিকা নির্যাতনে জড়িত থাকার সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ওই যুবককে নির্দোষ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর এবার বড় সিদ্ধান্ত নিল বারুইপুর জেলা পুলিশ। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল। মঙ্গলবার রাত থেকেই এক জন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ছয় জন কনস্টেবল পালাক্রমে দায়িত্ব পালন করছেন। প্রতি শিফটে দুই জন কনস্টেবল মোতায়েন থাকবেন নিহত যুবকের বাবা-মার নিরাপত্তায়। আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেইজন্যেই এই ব্যবস্থা, জানিয়েছে প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- বারুইপুর
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- বিজেপি কর্মী
- পুলিশ
- পুলিশ প্রশাসন


