Baruipur Case | বারুইপুর গণধর্ষণ-খুনে গ্রেফতার আরও ১, পুলিশের ওপর হামলায় ধৃত ২০
Wednesday, July 8 2026, 5:22 am

Key Highlightsনৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবীর মোল্লা নামে আরও এক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নয়া মোড়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত কবীর মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটে অভিযান চালায় পুলিশ ও বিশেষ টাস্ক ফোর্সের যৌথ বাহিনী। ধৃতকে ইতিমধ্যেই বারুইপুরে নিয়ে আসা হয়েছে। এই গ্রেপ্তারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের ওপর এই হামলার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ২০ জনকে গ্রেপ্তার করেছে।


