Baruipur Case | "ভালোই হয়েছে, ওর মৃতদেহও আমি আনব না"- বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত প্রভাসকে নিয়ে কী বললেন মা?
Wednesday, July 8 2026, 6:26 am

Key Highlightsছেলের মৃত্যুতে কষ্ট পেলেও অভিযুক্ত প্রভাসের মা জানালেন, নিজের কর্মের ফল পেয়েছে ছেলে৷ ছেলের দেহ আনতেও যাবেন না, জানিয়ে দিলেন তিনি৷
বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন মামলায় এক অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের। ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷ গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, সেই গুলিতেই মৃত্যু প্রভাসের। অভিযুক্ত প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল বলেন, ‘‘মায়ের তো কষ্ট হবেই, কিন্তু ও যা কাজ করেছে তার ফল পেয়েছে৷ মেয়েটার উপরে যেভাবে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়েছে, ভালই হয়েছে৷ ওর মৃতদেহও আমি আনব না৷ ওকে আমি আর দেখতে চায় না৷ আমার কথা না শুনেই নেশা করত, এখন আর আমার কিছু বলার নেই৷"
- Related topics -
- রাজ্য
- বারুইপুর
- শহর কলকাতা
- ধর্ষণ
- গণধর্ষণ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- গ্রেফতার


