Barrackpore | বেআইনি নির্মাণের প্রতিবাদ, বৃদ্ধকে পেটে লাথি কাউন্সিলরের, তড়িঘড়ি রবীনকে সাসপেন্ড করল তৃণমূল
Sunday, February 8 2026, 5:34 pm

Key Highlightsপরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বাড়ির পাশের বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসীচরণ অধিকারিক। অভিযোগ, কিছুক্ষন পরেই তুলসীবাবুর বাড়িতে হাজির হন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য। তুলসীবাবুকে মারধর করা হয় এবং লাথি মারা হয় বলেও অভিযোগ ওঠে। অধিকারী পরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এঘটনার পরই আগামী ছয় বছরের জন্য দল থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।
- Related topics -
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- তৃণমূল নেতা
- তৃণমূল কর্মী
- তৃণমূল কাউন্সিলার
- নিউ ব্যারাকপুর
- মৃত্যু
- সাসপেন্ড


