Bargabhima Temple | যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের আকাল, তমলুক বর্গভীমা মন্দিরে আর মিলবে না প্রসাদ!

Wednesday, March 11 2026, 3:58 pm
Bargabhima Temple | যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের আকাল, তমলুক বর্গভীমা মন্দিরে আর মিলবে না প্রসাদ!
highlightKey Highlights

তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ।


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দৈনন্দিন বাজারে হুড়মুড়িয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের জেরে দেশজুড়ে মাথায় হাজার হাজার হোটেল এবং ক্যাটারিং ব্যবসারও। প্রভাব পড়ছে মন্দিরেও। সূত্রের খবর, গ্যাস সংকটের কারণে তমলুক বর্গভীমা মন্দিরে আর মিলবে না প্রসাদ। মন্দির কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন, আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মায়ের ভোগ মিলবে না। ভক্তদের ফোন করে আগে থেকে বুকিং করা ভোগও ক্যান্সেল করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File