Bardhaman Landslide | কলকাতা-বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস! বন্ধ যান চলাচল
Wednesday, March 11 2026, 2:45 pm

Key Highlightsনিরাপত্তার কারণে আপাতত ওই লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজট ও ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
মাস তিনেক আগেই কলকাতা-বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়েছিল। আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কলকাতা-বর্ধমান লেনের একটি ফ্লাইওভারের গার্ডওয়াল। সূত্রের খবর, প্রায় ৪০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। নিরাপত্তার কারণে আপাতত ওই লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। DSP ট্র্যাফিক আশিস মণ্ডল বলেন, ‘কলকাতা-বর্ধমান ফ্লাইওভারের সাইড লেন ধসে গিয়েছে। বর্তমানে ওই লেন ব্লক করে দিয়ে যানবাহন ডাইভার্ট করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করার পরেই শুরু হবে মেরামতি কাজ।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- বর্ধমান
- ভূমিধস
- জাতীয় সড়ক
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট


